নওগাঁর মহাদেবপুরে মদপানে মনু মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার পাটাচারি গ্রামের একটি মাঠ থেকে তারমৃতদেহ উদ্ধার করে পুলিশ। মনু মিয়া পাটাচারী গ্রামের মফিজের ছেলে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাবের রেজা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে মনু মিয়া বাড়ি থেকে বের হয়ে যান। সন্ধ্যায় বাড়ি না আসায় রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। শুক্রবার সকাল ৯টার দিকে গ্রামের একটি মাঠে মনু মিয়ার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
তিনি আরো জানান, মনু মিয়ার মৃতদেহ উদ্ধারের সময় তার মুখ থেকে দেশীয় মদের গন্ধ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারনা হচ্ছে- অতিরিক্ত মদপানে মনু মিয়ার মুত্যু হয়েছে। তবে অন্য কোন ঘটনা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
