মাদারীপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩৫

আপডেট : ০৮ জুলাই ২০১৬, ১৮:১৫
মাদারীপুরে  পৃথক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে।
 
শুক্রবার ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার ম্যালকাই এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩৫ জন আহত এবং শিবচর ঠাকুরবাজার এলাকায় মোটরসাইকেল চাপায় এক পথচারী নিহত হয়।
 
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার অখিল সরকার জানান, শিবচর ঠাকুরবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। এ দুর্ঘটনায় আরো ৬ জন পথচারী আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
 
এদিকে মাদারীপুরের ট্রাফিক ইন্সপেক্টর গোপাল কৃষ্ণ মিস্ত্রী জানান, মাদারীপুর থেকে ভুরঘাটাগামী লোকাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার ম্যালকাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে অন্তত ৩৫ জন আহত হয় । তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ ও ১ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
 
আহত রিফাত (১৪), ইব্রাহীম সরদার (১৫), মানিক আকন (৪৫), ইয়াসমিন আক্তার (২১), দোলোয়ার মল্লিক (৬১), ময়না আক্তার (২৫), লাভলী আক্তার (২৩), খালেক মাতুব্বর (৫৫), মোয়াজ্জেম হোসেন (৫১) ও অপু (১৫)কে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকিদের নাম জানা যায়নি।