গাজীপুরের কালীগঞ্জে জেনারেটর চাপায় তাকলিমা (৭) নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার দুপুরে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের পুনসহি গ্রাম সংলগ্ন বেলাই বিলে এ ঘটনা ঘটে। তাকলিমা পুনসহি গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী মো. মজিবুর রহমানের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়তো।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. আজিজুর রহমান জানান, ঈদ উপলক্ষে শুক্রবার উপজেলার পুনসহি গ্রামের স্থানীয় ট্রলারে পিকনিকের আয়োজন করে। তারা সাউন্ড বক্স বাজানোর জন্য ট্রলারের মাথায় জেনারেটরের ব্যবস্থা করে। দুপুরে ওই ট্রলারে তাকলিমা খেলার করার এক পর্যায়ে জেনারেটরের নিচে চাপা পড়ে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসার আগেই তাকলিমার মৃতু হয়।
