বড়াইগ্রামে বাস উল্টে নিহত ১

আপডেট : ০৮ জুলাই ২০১৬, ১৮:৪৭
নাটোরের বড়াইগ্রামে বাস উল্টে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
 
শুক্রবার দুপুর ৩টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
 
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, নাটোর থেকে সিরাজগঞ্জগামী পদ্মা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।