ঢাকায় ফিরলেন অর্থমন্ত্রী

আপডেট : ০৮ জুলাই ২০১৬, ১৯:২১
 
বৃহস্পতিবার বিকালে হঠাৎ করে অসুস্থবোধ করায় সিলেটে একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তার ব্লাড সুগার বেড়ে যাওয়ায় তিনি অসুস্থবোধ করছিলেন বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। 
 
আজ শুক্রবার বেলা ২টার দিকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকায় ফেরেন অর্থমন্ত্রী।
 
এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরে যান।
 
সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি এ তথ্য নিশ্চিত করেছেন।