নেইমারের মামলা খারিজ

আপডেট : ০৮ জুলাই ২০১৬, ১৯:৫১
 
নেইমারের বিরুদ্ধে স্প্যানিশ কর্তৃপক্ষের করা দুর্নীতির মামলা খারিজ করে দিয়েছে আদালত। আজ শুক্রবার এ মামলা খারিজ করা হয়। খবর এএফপির।
 
আদালতের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘এ মামলা ফৌজদারি আদালতে চালানো যাবে না।’ 
 
দলবদলের সময় প্রকৃত অঙ্কে লুকোছাপা করায় নেইমার ও তার বাবার বিপক্ষে মামলা করেছিল ব্রাজিলিয়ান বিনিয়োগ প্রতিষ্ঠান ডিআইএস। নেইমারে দলবদলের স্বত্বের ৪০ ভাগ মালিকানা ছিল এ প্রতিষ্ঠানের কাছে। কিন্তু দলবদলের অঙ্ক কম দেখানোয় বিশাল অঙ্কের অর্থপ্রাপ্তি থেকে বঞ্চিত করা হয়েছে তাদের। এ বিষয়টি নিয়ে স্পেনের উচ্চ আদালতে মামলা করে ডিআইএস।