চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট : ০৮ জুলাই ২০১৬, ২০:০৩
 
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন-সজল হোসেন।
 
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মেহেদী রাসেল জানান, একটি ভটভটির চালক নিয়ন্ত্রণ হারালে ভটভটিটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কায় লাগে। এতে তিন জন নিহত হন।