রাজধানীর বনানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বনানী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান, লাইন পার হওয়ার সময় একটি লোকাল ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
