প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, গ্রেফতার ১

আপডেট : ০৮ জুলাই ২০১৬, ২১:৪৬
 
পিরোজপুরের জিয়ানগরে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে জাকির হোসেন শেখ (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 
 
শুক্রবার বিকালে পত্তাশী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। জাকির উপজেলার পত্তাশী গ্রামের মহারাজ শেখের ছেলে।
 
ইন্দুরকানি থানার ওসি মিজানুল হক জানান, প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করায় জাকিরকে গ্রেফতার করা হয়। রাত পৌনে ৮টার দিকে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে থানায় মামলা দায়ের করে।