আগামী বছর মে মাসে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের সাথে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলবে বাংলাদেশ।
উক্ত সিরিজে ১২ মে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম মাঠে নামবে টাইগাররা। এরপর ১৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং আয়ারল্যান্ডের সাথে আবারো ১৯ মে খেলতে নামবে বাংলাদেশ। আর লীগ পর্বে ২৪ মে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে টাইগাররা।
এছাড়া, ত্রিদেশীয় সিরিজের পর বাংলাদেশ একটি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে। আসরটি হবে ইংল্যান্ডে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের গ্রুপে পড়েছে বাংলাদেশ। ২০০৬ সালের পর এই প্রথম আবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে টাইগাররা।
