চাটমোহরে কুলিকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৮ জুলাই ২০১৬, ২৩:৩৭
পাবনার চাটমোহরে আজ শুক্রবার রাত ৯টার দিকে এক কুলিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তি উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মূলগ্রামের লবাই মিয়া (৩৫)। সে মূলগ্রাম হাটে ও বাজারে কুলির কাজ করতো।
 
পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার রাত ৯টার দিকে চাটমোহর রেলওয়ে স্টেশনের পূর্বপাশে দুর্বৃত্তরা লবাইকে হত্যা করে ফেলে রেখে যায়। কী কারণে, কেন তাকে হত্যা করা হয়েছে,তা জানা যায়নি।
 
পথচারীরা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
 
চাটমোহর থানার ওসি সুব্রত কুমার সরকার হত্যার ঘটনাটি নিশ্চিত করেছেন। এ সংবাদ লেখা পর্যন্ত বিস্তারিত আর কিছু জানা যায়নি।