মাগুরার শালিখায় প্রতিপক্ষের হামলায় আ. জলিল মোল্লা (৪৫) নামের এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চটক্বাড়য়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জলিল মোল্লা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নাটোপাড়া গ্রামের আব্দুর গফুর মোল্লার ছেলে। তিনি আওয়ামী লীগ কর্মী ছিলেন বলে জানা গেছে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, টেলিভিশন দেখাকে কেন্দ্র দুই দলের মধ্যে বিরোধ হয়। তারই জের ধরে জলিল মোল্লা বাড়ি ফেরার পথে তার ওপর প্রতিপক্ষ লোহার রড় ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শালিখা থানায় এখন মামলা হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রয়েছে তিনি জানান।
