ছেলেকে মাত্র ২ রুপি 'ঈদি' দেন আমির!

আপডেট : ০৯ জুলাই ২০১৬, ১০:০৮
বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা হয়েও ঈদ উপলক্ষে নিজের পুত্র আজাদকে মাত্র ২ রুপি 'ঈদি' দেন আমির খান!
 
ঈদ পালন করতে আমির তার মায়ের বাড়িতে যান। এখনো ওখানেই আছেন। সেখানেই তিনি একটা সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।
 
কেমন করে তিনি ঈদ উদযাপন করলেন? আমির ঈদের সময় তার পরিবারের সঙ্গে সময় কাটাতেই ভালোবাসেন। কিন্তু এবার স্ত্রী কিরণ রায় আর আজাদ মুম্বাইতে নেই। তাই তিনি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঈদ উৎসব পালন করলেন।
 
তিনি আগেই সাংবাদিকদের জানিয়েছিলেন, 'এই বছর কিরণ আর আজাদ নেই। ওরা ইউরোপে বেড়াতে গেছে। এখন আজাদের স্কুলে ছুটি তো‚ তাই। আমি যেতে পারিনি কাজের জন্য।'
 
আমির আরও জানিয়েছেন, ছোটবেলায় তিনি এই উৎসবের জন্য মুখিয়ে থাকতেন‚ কারণ আত্মীয়দের কাছ থেকে তিনি ঈদি হিসেবে বেশ মোটা অর্থ পেতেন। কিন্তু তিনি আজাদকে মোটেই বেশি ঈদি দেন না।
 
তিনি জানিয়েছেন, 'আমি আজাদকে বিগড়ে দিতে চাই না। তাই তাকে ২ রুপি করে ঈদি দিই।'