কাহারোলে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ০৯ জুলাই ২০১৬, ১১:০২
দিনাজপুরের কাহারোল উপজেলায় এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলা সদর উপজেলার খালপাড়া গ্রামের বাসিন্দা বেলাল হোসেন ১৯ বছরে ধরে পলাতক রয়েছেন।
 
কাহারোল থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে  গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ১৯৯৯ সাল থেকে বেলাল পলাতক ছিলেন। তাকে আদালতে পাঠানো হয়েছে।