ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হানিফ (৫৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। কারারক্ষী হানিফ এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, আজ সকালে হঠাৎ হাজতি হানিফ অসুস্থ হয়ে পড়লে আমাদের খবর দেয়া হয়। দ্রুত তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাজতির স্বজন জানান, সকালে কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে দেখা করতে আসি। এ সময় তিনি অসুস্থ বলে কারারক্ষীরা জানান। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
হানিফ যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি অস্ত্র মামলার আসামি ছিলেন।
