ঠাকুরগাঁও সদর উপজেলায় পাঁচ ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়েছে।
শুক্রবার দুপুরে আউলিয়াপুর ইউনিয়নের বুড়িহাট থেকে তাদের আটক করে পুলিশ। এরা হলেন, দেবীগঞ্জ থানার দন্ডপাল গ্রামের মনিরুজ্জামান মনির (৩৮), একই থানার লোহাগাড়া গ্রামের মোশারফ হোসেন (২২), যনমন্ডল গ্রামের মোস্তফা কামাল (২৬), শান্তিনগর গ্রামের সুনাঙ্গির হোসেন (২৬) ও শান্তিনগর গ্রামের রুস্তম আলী (২৩)।
পুলিশ জানায়, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এলাকাবাসী জানায়, সদর উপজেলা আউলিয়াপুর ইউনিয়নের বুড়িহাট গ্রামে ডিবি পুলিশ পরিচয়ধারী ওই পাঁচ যুবক ভয়ভীতি দেখিয়ে লোকজনের কাছে চাঁদাবাজি করছিলেন। বিষয়টি এলাকার লোকজনের কাছে সন্দেহজনক মনে হওয়ায় তারা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ওই পাঁচ ভুয়া ডিবি পুলিশকে আটক করে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
