সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নছিমন চালক নিহত হয়েছেন। নিহত হাফিজুর রহমান (২২) একই উপজেলার খাগড়াদানা গ্রামের মোকছেদ আলীর ছেলে। এ ঘটনায় ওই নছিমনের যাত্রী ওয়াজেদ আলী নামে এক মুরগি ব্যবসায়ী আহত হয়েছেন।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার শ্যামনগর-সাতক্ষীরা সড়কের চন্ডিপুরে এ হতাহতের ঘটনা ঘটে।
শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) শুধাংশ কুমার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
