পবিত্র ঈদ-উল-ফিতরের নয় দিন ছুটি শেষ হচ্ছে আজ শনিবার। সে অনুযায়ী আগামীকাল রবিবার দেশের উভয় পুঁজিবাজারের শুরু হচ্ছে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ঈদের ছুটির পর ১০ জুলাই থেকে পুঁজিবাজারের লেনদেন শুরু হবে। ঈদুল ফিতরের ছুটির পর আগের মতোই দুই শেয়ারবাজারের লেনদেন ও দাফতরিক কার্যক্রম চলবে। লেনদেন যথারীতি সকাল সাড়ে ১০টা থেকে আড়াইটা এবং দাফতরিক কার্যক্রম সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে।
ঈদ উপলক্ষে ১ থেকে ৯ জুলাই মোট ৯ দিন বন্ধ রয়েছে দেশের পুঁজিবাজার।
