মেহেরপুরের সদর উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। মৃত. মিঠু আলি (১৯) উপজেলার বাড়াদি কলাইডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
প্রতিবেশীরা জানায়, শুক্রবার রাতে টিভিতে ঈদের অনুষ্ঠান দেখতে না দেয়ায় বাবা-মায়ের উপর অভিমান করে মিঠু ওই গ্রামের পার্শ্ববর্তী মাঠের একটি গাছে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।
থানা পুলিশ জানায়, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।
