সালমান-আমির আমার চেয়ে বড় তারকা: শাহরুখ

আপডেট : ০৯ জুলাই ২০১৬, ১২:৪৭
 
সম্প্রতি এক অনুষ্ঠানে আমির খান বলেছিলেন যে, তিনি বিশ্বাস করেন হিন্দি ছবিতে সালমান ও শাহরুখ তার চেয়ে বড় তারকা। এবার তার সঙ্গে সুর মেলালেন বলিউড বাদশা শাহরুখ। ঈদ উদযাপনের দিন শাহরুখ নিজের চেয়ে সালমান ও আমিরকে বড় তারকা বলে অভিহিত করেছেন।
 
শাহরুখ খান বলেছেন, আমি মনে করি আমির, সালমান ও আমি পরস্পরকে অনেক পছন্দ করি। আমি তাদের আমার চেয়ে বড় তারকা মনে করি। সালমানকে জিজ্ঞাস করা হলে সেও একই কথা বলবে।
 
সালমানের সঙ্গে সাইকেল চালানোর বিষয়ে শাহরুখ বলেছেন, সাধারণত আমরা কাজ শেষে রাতে সাক্ষাৎ করি। ঐদিন রাতে আমি রাত দেড়টা-দুইটার দিকে তার কাছে যাই। সে তখন আমাকে সাইকেল চালানোর প্রস্তাব দিয়েছিল। আমিও রাজি হয়ে যাই। খবর: ওয়ান ইন্ডিয়া।