দুর্গাপুরে ডোবায় পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ০৯ জুলাই ২০১৬, ১৩:১০
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ডোবায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আজাহার ইসলাম (০৬) উপজেলার কাচারী রোডের বাসিন্দা ফার্নিচার ব্যাবসায়ী ও উপজেলা কাঠমিস্ত্রী সমিতির সভাপতি মো. আলমাছ উদ্দিনের ছেলে।
 
শুক্রবার উপজেলার চন্দিগড় ইউনিয়নের চারিখাল গ্রামে এ ঘটনা ঘটে।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে আজাহার তার মা-বাবার সঙ্গে নানার বাড়ি চারিখাল গ্রামে বেড়াতে যায়। সেখানে শুক্রবার দুপুরে খাওয়া দাওয়ার পর আজাহার বাড়ির পাশের ডোবায় খেলার ছলে হাঁস তাড়াচ্ছিল। এ সময় সে ডোবায় পড়ে যায়। এতে তার মৃত্যু হয়। অনেক খোঁজাখুঁজির পর ওইদিন বিকেলে স্থানীয়রা আজহারের লাশ ডোবা থেকে উদ্ধার করে।