মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ০৯ জুলাই ২০১৬, ১৩:১৮
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার কুড়ালিয়াপাড়া গ্রামের আব্দুল খালেক (৫৬) ও কালিয়াকৈর উপজেলার লতিফপুর গ্রামের আরিফুল ইসলাম (২৬)।
 
গোড়াই হাইওয়ে থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার কালিয়াকৈর থেকে আরিফুল ইসলাম তার পরিবারের সদস্যদের সঙ্গে মাইক্রোবাসে করে মির্জাপুর উপজেলার দেওহাটা গ্রামের মামার বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। ধেরুয়া এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি বাস তাদের বহনকারী মাইক্রোবাসকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
 
অপরদিকে শুক্রবার সকালে আব্দুল খালেক পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পার হচ্ছিলেন। এ সময় যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি জামুর্কি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।