ভোলার মনপুরা নদী ভাঙ্গন রোধ কমিটির উদ্যোগে সরকারি তিতুমির কলেজের সার্বিক সহযোগিতায় নদী ভাঙ্গন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় মানববন্ধনটি উপজেলার হাজির হাট বাজার সিরাজ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর হয়ে প্রায় এক কিলোমিটর এলাকায় বৈরি আবহাওয়া ও প্রচণ্ড ঝড় বৃষ্টি উপেক্ষা করে দুই ঘণ্টার দীর্ঘ মানববন্ধনে হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে নদী ভাঙ্গন রোধ কমিটির সাধারণ সম্পাদক ও মনপুরা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গির আলম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম শাহজাহান, ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলিউল্যহ কাজল, ১নং মনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলাউদ্দিন হাওলাদার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বায়েজিদ কামাল, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, প্রেসক্লাব সভাপতি মো. আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
