ফ্রান্স ফেবারিট হলেও জিতব আমরা: রোনালদো

আপডেট : ০৯ জুলাই ২০১৬, ১৪:৩৮
 
ইউরো কাপ ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও পর্তুগাল। এই ম্যাচে ফ্রান্সকে ফেবারিট মনে করা হচ্ছে। তবে রোনালদো বিশ্বাস তার দলই শিরোপা জয় করবে।
সাঁ-দেনিতে শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে রবিবার বাংলাদেশ সময় রাত একটায়।
 
২০০৪ সালের ফাইনালে গ্রিসের কাছে হেরে গিয়েছিল পর্তুগাল। সেসময় একাদশের শুরুর দিকে ছিলেন রোনালদো। এবার আবারো পর্তুগালের হয়ে মাঠে নামছেন তিনি। রোনালদোর ভাষ্যে, আজকের ম্যাচ আমার জন্য অনেক গুরুত্ব বহন করছে। আমি জাতীয় দলের হয়ে জিততে চাই। আমি আমার সতীর্থদের মতোই বিশ্বাস করি জেতা সম্ভব। পুরো দেশও এটা বিশ্বাস করে। আমি বিশ্বাস করি, রবিবার প্রথমবারের মতো পর্তুগাল বড় কোনো শিরোপা জিতবে।
 
গ্রুপ পর্বের তিনটি ম্যাচই ড্র করে সেরা চারটি তৃতীয় স্থানের দলের একটি হয়ে নক-আউট রাউন্ডে ওঠা পর্তুগাল শেষ ষোলোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটে গোল পায়নি। অতিরিক্ত সময়ে রিকার্দো কারেসমার গোলে কোয়ার্টার-ফাইনালে উঠে তারা।
 
এরপর পোল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন রোনালদোরা। আর সেমি-ফাইনালে ওয়েলসের বিপক্ষেই কিছুটা ভাল করে তারা।
 
রোনালদোর ভাষ্যে, আমরা একটু হালকাভাবেই শুরু করেছিলাম-শুরুর দিকের ম্যাচগুলোর ফল আমরা যেমন চেয়েছিলাম তেমন হয়নি-কিন্তু সবকিছু বিবেচনায় ফলটা ইতিবাচক কারণ, ফাইনালে উঠতে অনেক মেধা লাগে এবং আমাদের তেমন খেলোয়াড়, কোচ আর একটি কাঠামো আছে। আমাদের অভিনন্দন প্রাপ্য।