নবীনগরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট : ০৯ জুলাই ২০১৬, ১৪:৪৮
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ইয়াছমিন আক্তার হত্যা মামলার ১৪ মাস পর গত বুধবার নবীনগর থানার পুলিশ মহেশপুর গ্রামে অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামী ইমাম হোসেনকে (৪০) গ্রেপ্তার করে। ইমাম হোসেন মহেশপুর গ্রামের রফিক মিয়ার ছেলে। 
 
পুলিশ জানায়, দীর্ঘ দিন পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। গ্রেপ্তার হওয়া আসামিকে বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়। 
 
উল্লেখ্য, ২০১৫ সালের ৩০ মে রাতে নারী ইউপি সদস্য ইয়াছমিন আক্তারকে গলা কেটে হত্যা করে।