মুন্সীগঞ্জের শ্রীনগরে নিজ বসত-ঘর থেকে হাবিবুর রহমান (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার মাশুরগাঁও থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়।
শ্রীনগর থানার ওসি সাহিদুর রহমান জানান, লাশ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
