কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত হয়েছে। নিহত শাকিল (১৯) উপজেলার ফিলিপনগর মন্ডলপাড়া গ্রামের আইনাল হকের ছেলে।
শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলাধীন কুষ্টিয়া-প্রাগপুর কল্যাণপুর বাজারে এ ঘটনা ঘটে। শাকিল কুষ্টিয়া সরকারি কলেজে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
থানা পুলিশ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
