সখীপুরে ১০ম শ্রেণির ছাত্রী ধর্ষিত, গ্রেফতার ১

আপডেট : ০৯ জুলাই ২০১৬, ১৫:৫১
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ১০ম শ্রেণির এক মাদরাসাছাত্রী (১৪) ধর্ষণের শিকার হয়েছে।
 
ঈদুল ফিতরের দিন বৃহস্পতিবার বিকেলে সখীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার দিন রাতেই পাঁচজনকে আসামি করে মামলা করেছে মেয়েটির মা।
 
এরই মধ্যে পুলিশ এ ঘটনায় অভিযুক্ত ইফতি বেগম (২৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে।
 
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ জানান, মেয়েটিকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য জেলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।