‘জঙ্গি দমনে যুক্তরাষ্ট্র, ভারত ও সিঙ্গাপুরের সহায়তা নেয়া হবে’

আপডেট : ০৯ জুলাই ২০১৬, ১৬:৫২
গুলশানে জঙ্গি হামলার তদন্তে যুক্তরাষ্ট্র, ভারত ও সিঙ্গাপুরে থেকে কারিগরী সহায়তা নেয়া হবে বলে জানালেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
 
শনিবার নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গেঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় এ কথা জানান তিনি। তিনি বলেন, ‘পুলিশের জঙ্গি দমনে প্রশিক্ষিত বিশেষ ইউনিট গুলশান হামলায় দায়ের করা মামলার তদন্ত করবে। এক্ষেত্রে প্রয়োজন হলে ওই তিন রাষ্ট্রের সহায়তা নেয়া হবে।’
 
গুলশানের এ হত্যা একটি জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু উল্লেখ করে তিনি বলেন,  সম্মিলিতভাবেই বিষয়টি নিয়ে কাজ করতে হবে।
 
আর এজন্য মূলত গুলশান হামলায় ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সব আলামত পরীক্ষা এবং নিহতদের মৃতদেহের রাসায়নিক পরীক্ষার জন্য ওই তিন দেশের প্রযুক্তি সহায়তা নেয়া হবে। বলে জানান তিনি।
 
গত ১ জুলাই রাতে গুলশানের কূটনীতিক পাড়ার অভিজাত এই রেস্টুরেন্টে সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জিম্মিকে হত্যা করে।  সন্ত্রাসীদের ছোড়া গ্রেনেডে প্রাণ যায় ডিবির এসি রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দিন খানের।
 
পরদিন শনিবার সকালে নিরাপত্তা বাহিনী যৌথ অভিযান চালিয়ে সেখান  থেকে ১৩ জিম্মিকে জীবিত উদ্ধার করে এবং ৬ জঙ্গির মৃতদেহ পাওয়া যায়।