মঙ্গলবার থেকে দায়িত্ব নেবেন সেইন্টফিট

আপডেট : ০৯ জুলাই ২০১৬, ১৮:৩০
মঙ্গলবার থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিতে যাচ্ছেন নতুন কোচ টম সেইন্টফিট। গত  ২৫ জুন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে প্রাথমিক কথাবার্তার পর দেশে ফিরে গিয়ে চূড়ান্ত সম্মতি জানান এ বেলজিয়ান কোচ।
 
আগামী ৬ সেপ্টেম্বর ও ১১ অক্টোবর ভুটানের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে এশিয়ান কাপের বাছাই পর্বের প্লে-অফ খেলবে বাংলাদেশ।  আপাতত শুধু এই দুই ম্যাচের জন্যই নিয়োগ দেওয়া হয়েছে তাকে!
 
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘ঢাকায় নামার সঙ্গে সঙ্গে সেইন্টফিটের হাতে জাতীয় দল তুলে দিতে আমরা তৈরি। ১৫ ও ১৭ জুলাই নেপালের বিপক্ষে ঢাকায় দুটি আন্তর্জাতিক ম্যাচে খেলারও চিন্তা ভাবনা করছি। তবে ক্লাবগুলো খেলোয়াড়দের ছাড়তে রাজি হচ্ছে না। তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা এ ব্যাপারে  সিদ্ধান্ত নেব।’