মোটরসাইকেল দুর্ঘটনায় আবু সাঈদ রেজা (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
শনিবার বিকেলে পঞ্চগড়-তেতুলিয়া মহাসড়কের অমরখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়। তিনি উত্তরা ব্যাংক ঢাকার প্রিন্সিপাল অফিসার ছিলেন।
জানা গেছে, রেজা ঠাকুরগাঁয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল। সেখান থেকে মোটরসাইকেলে করে তেতুলিয়া যাচ্ছিল। যাওয়ার পথে পঞ্চগড়-তেতুলিয়া মহাসড়কের অমরখানা চাওয়াই নদী এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের পাশে পড়ে যান। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
