চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে সবির আলী (২৬) নামে এক সাইকেল মেকার দগ্ধ হয়েছেন।
শনিবার সন্ধ্যায় উপজেলার উজিরপুর ইউনিয়নের জলবাজারে এ ঘটনা ঘটে। সবির আলী উত্তর উজিরপুর গ্রামের মৃত রসদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে উজিরপুরের জলবাজারের নিজ দোকানে বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে সবিরের শরীর দগ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
