জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে এক নাগরিক সমাবেশ শনিবার বিকালে পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আইজিপি এ কে এম শহীদুল হক এবং বিশেষ অতথি ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নূরুজ্জামান ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দীন বিশ্বাস, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান সাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল প্রমুখ।
