সালমান-হৃত্বিকের মধ্যে দ্বন্দ্ব!

আপডেট : ১০ জুলাই ২০১৬, ১৩:০০
 
স্পেনের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাকি বলিউডের দুই অভিনেতা সালমান খান ও হৃত্বিক রোশন পরস্পরকে এড়িয়ে চলেছেন। এরপর থেকেই নাকি তাদের মধ্যে আগের মতো পারস্পরিক অন্তরঙ্গতা দেখা যায়নি।
 
প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনে একটি পুরস্কর বিতরণীর অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সালমান ও হৃত্বিক পরস্পরকে এড়িয়ে চলেছেন। এছাড়াও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর সালমানের আয়োজিত পার্টিতেও দেখা যায়নি তাকে।
 
তাদের মধ্যে তিক্ততার কারণ কি? সূত্র জানিয়েছে, অনুষ্ঠানে হৃত্বিক স্টেজে পারফর্মেন্স ছিল। সেখানে একজন নারী ড্যান্সার দরকার ছিল। সালমান এটি শুনতে পেরে ডেইজি শাহের কথা বলেন। কিন্তু এটি হৃত্বিকের পছন্দ হয়নি। কেননা, ডেইজি শাহের উপস্থিতিতে দর্শকদের দৃষ্টি হৃত্বিক থেকে সরে যেতে পারে। হৃত্বিক সালমানের পরামর্শ সরাসরি প্রত্যাখান না করলেও আয়োজকদের সঙ্গে কথা বলেন। তাদের সতর্ক করে দিয়ে বলেন, ডেইজির সঙ্গে নাচতে জোর করা হলে তিনি পারফর্ম করবেন না।
 
সালমান এটি জানতে পেরে বিরক্ত হন। তিনি সরাসরি হৃত্বিকের সঙ্গে এই বিষয়ে কথা বলেন। এরপর থেকে তারা পরস্পরকে এড়িয়ে চলছেন। খবর: বোম্বে টাইমস।