'অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে টার্গেট কিলিং'

আপডেট : ১০ জুলাই ২০১৬, ১৩:৩২
 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এমন সময় দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে টার্গেট কিলিং চালানো হচ্ছে। দেশকে অস্থিতিশীল করাই তাদের মূল লক্ষ্য। এসব হামলার সঙ্গে দেশি-বিদেশি চক্র জড়িত।'
 
রবিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।
 
তিনি বলেন, দেশের জানমাল রক্ষা এবং জঙ্গি ও সন্ত্রাস দমনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য যা কিছু দরকার সবই করা হবে।
 
তোফায়েল আহমেদ বলেন, গুলশানে হামলার পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, তা কখনোই গ্রহণযোগ্য নয়।