মেহেরপুরে বাল্যবিয়ের দেয়ার অপরাধে আবুল কালাম নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকালে এই শাস্তি দেয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আবুল কালাম গাংনী উপজেলার পলাশী পাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০ টার দিকে ততুলবাড়িয়া ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বন্যা খাতুনের (১৭) গোপনে বিয়ের ব্যবস্থা করা হয়। এ সময় খবর পেয়ে এস আই জিয়াউর রহমান ফোর্স নিয়ে ঐ রাতেই বন্যার বাবা আবুল কালামকে আটক করে ।
আজ রবিবার সকাল ১০ টার সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাাজিস্ট্রেট এস এম জামাল আহম্মেদ বাল্যবিবাহ নিরোধ আইন ১৯২৯ এর ৬ ধারা মোতাবেক আবুল কালামকে এক মাসের কারাদণ্ড দিয়ে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করেছে।
