পীরগঞ্জে সাপের ছোবলে কিশোরীর মৃত্যু

আপডেট : ১০ জুলাই ২০১৬, ১৪:৪৭
 
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে সাপের ছোবলে শারমিন আক্তার (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার রাত আটটার দিকে এই ঘটনা ঘটে।
 
শারমিন চন্দরিয়া আমীরপাড়া গ্রামের সৈয়দ আলীর কন্যা।
 
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সব্বির হোসেন সফির জানান, রাতে শারমিন নিজ বাড়িতে টয়লেটে যাওয়ার সময় পায়ে সাপ ছোবল দেয়। পরে তাকে স্থানীয় ওঝার (সাপুড়ে) কাছে নিয়ে গেলে কিছুক্ষণ পর সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।