গোপালগঞ্জে পৃথক সংঘর্ষে আহত ৩০

আপডেট : ১০ জুলাই ২০১৬, ১৭:১০
গোপালগঞ্জ ও মুকসুদপুরে পৃথক সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ।
 
রবিবার সদর উপজেলার দিঘারকুলে জমি নিয়ে বিরোধ ও মুকসুদপুর উপজেলার গোপালপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
দিঘারকুল গ্রামের মহারাজ মোল্লা ও তার চাচাতো ভাই মোশারফ মোল্লার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর জের ধরে রবিবার সকালে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়।
 
অন্যদিকে, মুকসুদপুর উপজেলার গোপালপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল হোসেন মুন্সি ও শহর আলী কাজীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিবার সকালে উভয়পক্ষের লোকজন  সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে  অন্তত ১০ জন আহত হন।