কর ফাঁকি মামলায় ২১ মাসের জেল হয়েছে মেসির। তবেস্প্যানিশ আইনানুযায়ী মেসির জেল খাটতে হবে না সাজা দুই বছরের কম হওয়ায়। তবে তার ক্লাব বার্সেলোনা তার পাশে থাকবে বলে জানিয়েছে। বার্সা। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে #WeAreAllLeoMessi হ্যাশট্যাগের মাধ্যমে মেসিকে সমর্থন জানিয়ে সকল বার্সা সমর্থকদের অনুরোধ করে বার্সেলোনা।

কিন্তু এতেই ঘটে বিপত্তি। কিছু বার্সা সমর্থক একাত্মতা প্রকাশ করলেও অনেকেই এর বিরোধিতা করেন। #WeAreNotAllLeoMessi হ্যাশট্যাগে বিরোধীতা করতে থাকে।
রালফ নামক এক বার্সা সমর্থক লিখেছেন, ‘আমরা সবাই মেসি নই। সম্ভ্রমের সঙ্গে আপনি আপনার কর দিন।’

এলেক্স ভারহার নামে আরেক সমর্থক লিখেছেন, ‘এ বছরের সবথেকে বাজে ক্যাম্পেইন এটি। কেন আমরা কর ফাঁকি দেয়া লোককে সমর্থন দিবো?’

মার্কস কৌরমি নামে একজন তো মেসিকে সন্ত্রাসী আখ্যা দিয়ে বলেন, ‘আমরা সবাই মেসি- এটার অর্থ হল আমরা সবাই সন্ত্রাসী। আমরা কেন সন্ত্রাসী হতে যাবো?’

