সিলেটে বাসা ভাড়ার বিরোধে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার দুপুর নগরীর পাঠানটুলা এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ অন্তর (৩৫) পাঠানটুলার ১০৯ নম্বর বাসায় ভাড়ায় থাকতেন। তার গ্রামের বাড়ি রাজশাহীতে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. রহমত উল্লাহ জানান বলেন, বাসা ভাড়া নিয়ে মালিকের সঙ্গে রবিবার অন্তরের বাকবিতণ্ডা হয়। পরে বাসা মালিকের পক্ষ নিয়ে কয়েকজন যুবক অন্তরকে ধারালো অস্ত্র কুপিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
