ইকুয়েডরে ৬.৪ মাত্রার ভূমিকম্প

আপডেট : ১১ জুলাই ২০১৬, ০৯:৫২
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর। রিখটার স্কেলে এর মাত্রা ৬.৪ বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
 
ইউএসজিএস জানিয়েছে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রোসা জারাত থেকে ৩৩ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।
 
এদিকে ভূমিকম্পের পর দেশটির প্রেসিডেন্ট রাফায়েল সবাইকে আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।