কূটনীতিকদের সঙ্গে বৈঠকে নিশা দেশাই

আপডেট : ১১ জুলাই ২০১৬, ১০:১৩
ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
 
সোমবার সকালে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাটের গুলশানের বাসভবনে এ বৈঠক শুরু হয়। কূটনৈতিক সূত্রে বৈঠকের বিষয়টি জানা গেছে।
 
রবিবার সকালে নিশা দেশাই বিসওয়াল ঢাকায় পৌঁছান। এরপর বেলা সাড়ে ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব শহীদুল হক ও বেলা ৩টায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন। এরপর সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন নিশা। 
 
দুই দিনের সফর শেষে বাংলাদেশ থেকে কলোম্বো যাবেন নিশা।