মাইক্রোবাসে চালককে গলা কেটে হত্যা

আপডেট : ১১ জুলাই ২০১৬, ১২:২২
জয়পুরহাটের পাঁচবিবি-ডুগডুগী সড়কের বারোকান্দ্রি এলাকায় দুর্বৃত্তরা মাইক্রোবাসের এক চালককে গলা কেটে হত্যা করেছে। তিনি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগী বাজারের সাদা মিয়ার ছেলে।
 
সোমবার ভোর রাতের কোন একসময় পাঁচবিবি-ঘোড়াঘাট সীমানার পাঁচবিবির চার শ গজ ভিতরে ডুগডুগীমুখী একটি মাইক্রেবাসের ভিতরে রহিম বাদসার (৩৬) গলা কাটা লাশ দেখতে পয়ে পথচারীরা থানায় খবর দেয়।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই দেবাশীষ রায় জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
 
স্থানীয় মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান আলহাজ হাবিবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।