কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ নাছির উদ্দিন নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। সোমবার ভোর রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর ভুলুইন ইউনিয়নের হাজতখোলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।
কুমিল্লায় র্যাব-১১ এর অধিনায়ক মেজর কায়জার জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ভোর ৪টার দিকে নাছির উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার ঘরে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি, ১টি শুটারগান, চাপাতি, ছুরি, রাম দাসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। তিনি একজন অস্ত্র ব্যবসায়ী এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
