কেউ বিশ্বাস করেনি পতুর্গাল জিতবে: রোনালদো

আপডেট : ১১ জুলাই ২০১৬, ১৩:৩৯
 
সমালোকচকরা ইউরো ফাইনালে ফ্রান্সকে এগিয়ে রাখলেও শেষ পর্যন্ত ট্রফি জয় করেছে পর্তুগাল। আর এ নিয়ে বেশ উচ্ছ্তসিত পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। 
ফাইনাল ম্যাচের আগে থেকেই নিজের দলকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন রোনালদো। ফ্রান্সকে ফেবারিট মনে করা হলেও নিজের দলই কাপ জিতবে বলে বিশ্বাস ছিল সিআর সেভেনের। আর সেটিই করে দেখাল তার দল। 
 
কাপ হাতে পেয়ে উচ্ছ্বসিত রোনালদো বলেছেন, অনেক বছরের বিসর্জসের পর পতুর্গাল এটি অবশ্যই পাওয়ার যোগ্য। আমাদের ওপর কারো বিশ্বাস ছিল না। আমি ক্লাবের হয়ে সবকিছু জিতেছি। কিন্তু দলের হয়ে কিছু জেতা হচ্ছিল না। 
 
নব্বই মিনিটের খেলা গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে স্বাগতিকদের কাঁদিয়ে নিজেদের ফুবটল ইতিহাসে প্রথম বড় কোনো শিরোপা ঘরে তোলে পর্তুগাল। ১০৯ মিনিটের মাথায় পর্তুগিজদের জয়োত্সবে ভাসান রেনাতো সানচেজের বদলি হিসেবে নামা এডার।
 
লিলে স্ট্রাইকার এডার যে জয়সূচক গোল করবেন তা নাকি আগে যেতেই জানতেন রোনালদো, আমি দীর্ঘ সময় ধরে ফুটবল খেলছি। আমার মাঝে অনেক অনুভূতি কাজ করে। আমি অনুভব করেছিলাম, এডারই এমন একজন যে গোল করতে যাচ্ছে।-গোলডটকম।