গুলশাসের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁ পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াুবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। সোমবার সকালে গুলশানের ৭৯ নম্বর সড়কের রেস্তোরাঁ পরিদর্শন করেন তিনি।
বেলা ১১টার দিকে হলি আর্টিজানে যান নিশা দেশাই। এসময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশের নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট রেস্তোরাঁ পরিদর্শন শেষে তিনি জঙ্গি হামলায় নিহতের প্রতি শ্রদ্ধা জানান।
গত ১ জুলাই গুলশানের আর্টিজান রেস্তোরাঁয় হামলায় ১৭ জন বিদেশি, দুই বাংলাদেশি ও একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নিহত হন।
