গত শনিবার মধ্যরাতে সমাপ্তি ঘটলো মন্ট্রিয়লের সবচেয়ে বৃহৎ উৎসব আন্তর্জাতিক জ্যাজ ফেস্টিভ্যাল ২০১৬। গত ২৯ জুন দশ দিনব্যাপী ৩৭তম জ্যাজ শুরু হয়েছিল।
এই বিশাল ফেস্টিভ্যালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত নামকরা শিল্পীরা উপস্থিত হয়ে সঙ্গীত পরিবেশন করেন। বিভিন্ন দেশ ও শহর থেকে হাজার হাজার সঙ্গীত প্রেমিরা উপস্থিত হয়ে সঙ্গীতের তালে তালে নেচেছেন, সঙ্গীত আর যন্ত্রের যাদুকরী স্পর্শে মুগ্ধ হয়েছেন শ্রোতাদর্শকরা।
এ বছরের জন্য স্পিরিট অ্যাওয়ার্ড দেয়া হয়েছে ‘Mozart of pop Rock Brian Wilson’কে। জ্যাজ ফিস্টিভ্যালের অন্যতম প্রতিষ্টাতা ভাইস চেয়ারম্যান আনদ্রে মিনার্ড পদকটি তার হাতে তুলে দেন। বিশ্বের নামিদামি খ্যাতনামা শিল্পীদেরকে সম্মাননা দিতে ২০০৬ সালে এই অ্যাওয়ার্ড প্রবর্তন করা হয়।IMG0
এবছরের জ্যাজ ফেস্টিভ্যালে ইনডোর-আউটডোরে একুশটি ছোট-বড় মঞ্চে ৬০৬টি ইভেন্ট হয়েছে। ত্রিশটি দেশ থেকে খ্যাতনামা সঙ্গীত শিল্পীরা উপস্থিত হয়েছিলেন মন্ট্রিয়লের আন্তর্জাতিক জ্যাজ ফেস্টিভ্যালে।
মন্ট্রিয়ল থেকে সিবিএনএ জানিয়েছে,আগামী সপ্তাহ থেকেই আবার শুরু হতে যাচ্ছে তিন সপ্তাহব্যাপী জাস্ট ফর লাফস উৎসব। এই হাসির উৎসব অনুষ্ঠিত হবে মন্ট্রিয়লের ডাউন টাউনের প্লেস দ্যা আটসে।IMG1
