নোয়াখালীর পৌর বাজারে অগ্নিকাণ্ডে ১৪ দোকান ভস্মীভূত

আপডেট : ১১ জুলাই ২০১৬, ১৫:১১
নোয়াখালী পৌরসভার সোনাপুর পৌর বাজারে অগ্নিকাণ্ডে ১৪টি দোকান ছাই হয়ে গেছে।এ ঘটনায় ছয়টি দোকানের আংশিক মালামাল পুড়ে গেছে।
 
রবিবার দিবাগত রাত আড়াইটায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটে।
 
জানা গেছে, মাইজদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
 
সোনাপুর পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ জামাল নাছের লিটনের দাবি, এ ঘটনায় প্রায় দুই কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।