গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছে।
সোমবার বেলা দেড়টার দিকে উপজেলাধীন ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা মাঝার নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রংপুরগামী বাসের সঙ্গে বিপরীতমুখি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ছাদ থেকে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। এবং বাসের আরো পাঁচ যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
