পরিস্থিতি সংবেদনশীল, আইনশৃঙ্খলাবাহিনীও তৎপর: সিইসি

আপডেট : ১১ জুলাই ২০১৬, ১৯:২০
 
দেশে একাধিক জঙ্গি হামলার পর পরিস্থিতিকে সংবেদনশীল উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ‘এটা নিয়ে আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি। এটা খুব সংবেদনশীল পরিস্থিতি, আইনশৃঙ্খলাবাহিনীও তৎপর রয়েছে।’
 

আসন্ন ময়মনসিংহ-১ ও ময়মনসিংহ-৩ আসনে উপনির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বিদ্যমান পরিস্থিতিতে নাশকতার আশঙ্কার বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, পরিস্থিতি খারাপ না হওয়ার বিষয়ে সজাগ থাকতে নির্দেশ দেয়া হয়েছে।